ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি প্রকল্পে কারিগরি সহায়তা দেবে রিভ সিস্টেমস

Link Copied!

REAVEতথ্যপ্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভমেন্ট ফেজ ২ (ইনফো-সরকার) এর দুই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমস।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মধ্যবাড্ডায় রিভ সিস্টেমস কার্যালয়ে এ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই প্রকল্পের একটির আওতায় সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরসমূহের ঢাকা কার্যালয়ের সঙ্গে বিভাগীয়, জেলা ও উপজেলা কর্মস্থল পর্যায়ক্রমে যুক্ত করতে ইন্টারনেটবিহীন ইন্ট্রানেট যোগাযোগ ব্যবস্থা স্থাপন। এর ফলে সরকারি দপ্তরসমূহ ফাইল ট্রান্সফার, তথ্য-উপাত্ত সংগ্রহসহ ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জারের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে যা ই-সার্ভিস ও বিভিন্ন নাগরিক সেবা প্রদান কার্যক্রমকে বেগবান করবে।
অপর প্রকল্পে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রুখতে অনলাইনে অভিযোগ প্রদান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যমে তা পর্যবেক্ষণ ও তার সার্বিক রিপোর্ট অনলাইনে আপডেটেড রাখতে তৈরি করা হচ্ছে কম্পিউটার অ্যাপ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভমেন্ট ফেজ ২ (ইনফো-সরকার) এর প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক এম আশরাফ হোসেন, সহকারী প্রকল্প পরিচালক ড. মো. জিয়াউদ্দিন এবং রিভ সিস্টেমসের গ্রুপ সিইও এম রেজাউল হাসান ও সিইও আজমত ইকবালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনফো-সরকারের প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম এসময় বলেন, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ইনফো-সরকারের অধীনে এই দুটি প্রকল্প এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রকল্প। আর এই কাজে আমরা অত্যন্ত স্বচ্ছ যাচাই-বাছাইয়ের মাধ্যমে রিভ সিস্টেমসকে নির্বাচন করেছি। আশা করি আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ সম্পাদন করতে পারবো।
এ প্রসঙ্গে রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল জানান, বাংলাদেশ সরকারের এমন গুরুত্ত্বপূর্ণ দুটি প্রকল্পের কাজ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের আত্মবিশ্বাস রয়েছে যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের যাবতীয় কারিগরি কার্যাবলি সম্পাদন করতে পারবো এবং হস্তান্তর করতে পারবো।