তথ্যপ্রযুক্তি ডেস্ক : সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করতে উঠেপড়ে লেগেছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার বারাক ওবামা একটি নিবার্হী নির্দেশ জারী করেন। এতে বলা হয়, সুপার কম্পিউটারের জগতে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করতে চায়। এই সুপার কম্পিউটার চিকিৎসা, জলবায়ু বিজ্ঞান এবং অ্যারোস্পেস নিয়ে গবেষণায় ব্যবহৃত হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা ভার্জ জানিয়েছে, ন্যাশনাল স্ট্যাটেজিক কম্পিউটিং ইনেশিয়েটিভের অংশ হিসেবে এই সুপার কম্পিউটার তৈরি করবে যুক্তরাষ্ট্র। এটা হবে এক্সাস্কেল সুপার কম্পিউটার।
সুপার কম্পিউটার তৈরি করার জন্য বারাক ওবামা ১০ বছর সময় বেধে দিয়েছেন। এই সুপার কম্পিউটারটি প্রতি সেকেন্ডে 10^18 কার্যসম্পাদন করতে পারবে।

