ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ-নওয়াজের নাটকীয় সাক্ষাৎ!

Link Copied!

sharuk-nawasবিনোদন ডেস্ক : বলিউডে খুব সময় ধরে আবির্ভাব হলেও নওয়াজউদ্দিন সিদ্দিকী বর্তমান বলি অভিনেতাদের মধ্যে অন্যতম মেধাবী অভিনেতা হিসেবে নিজের সামর্থ জানান দিয়েছেন। সালমান খানের পর এবার অভিনয় করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখের সাথেও। অথচ শাহরুখের মত সুপারস্টারকে প্রথমবার দেখা হওয়ার সময় চমকে গিয়েছিলেন তিনি! সম্প্রতি সে বিষয়টিই জানালেন তিনি।
জানা গেছে, বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রথম যখন নিজ চোখে দেখেন তখন চমকে গিয়েছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। নওয়াজউদ্দিন শাহরুখের সাথে প্রথম সাক্ষাতের কথা জানিয়ে বলেন, শাহরুখ খানের সাথে আমার প্রথম দেখা হয় গত বছর, যখন তিনি ‘হ্যাপি নিউ ইয়ার’ করতে আর আমি অন্য একটি ছবির শ্যুটিংয়ের জন্য শিকাগো যাচ্ছিলাম। বিমানবন্দরে লাউঞ্জেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ শুনি কে আমাকে ডাকছে। চোখ খুলতেই দেখি শাহরুখ খান। আমি এই দৃশ্য দেখে সত্যিই চমকে গিয়েছিলাম। তারপর তার সাথে অনেক কথা হয়। তিনি আমাকে বললেন যে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন, ফ্রি হয়ে একদিন আড্ডার জন্যও বললেন তিনি।
আর সেই সুপারস্টারের সাথে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নওয়াজ। এটা ভাবতেই নাকি আনন্দ লাগে তার। হ্যাঁ, বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে ‘রইস’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে গুজরাটের একজন পুলিশের চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিনকে। এই ছবিতে অভিনয়ের কল্যানেই শাহরুখের সাথে অনেক বিষয় নিয়েও কথা বার্তা বলতে পারছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন।
উল্লেখ্য, আসছে আগস্টের ২১তারিখে ভারতের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত কেতন মেহতার ছবি ‘মানঝি- দ্য মাউন্টেইন ম্যান’।