বিনোদন ডেস্ক : ২০১৩ সালের পর আবার ছবিতে ইমরান খান। অতীতের ফিল্ম ক্যারিয়ারে অধিকাংশ ছবি ফ্লপের তালিকায় থাকলেও মুক্তির অপেক্ষায় থাকা নিখিল আদভানির ছবি ‘কাট্টি বাট্টি’তে মামা আমির খানের পরামর্শে সফলতা কামনা করেন ভাগ্নে ইমরান খান।
জানা গেছে, প্রথমবারের মত ‘কাট্টি বাট্টি’ ছবিতে ইমরান খান জুটিবদ্ধ হচ্ছেন বর্তমান বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউনের সাথে, আর এই ছবিটিকে বাণিজ্যিকভাবে সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। আর এই জন্যই সবচেয়ে চতুর পরামর্শ চান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট মামা আমির খানের।
সম্প্রতি মাগ্নে-ভাগ্নে ও ‘কাট্টি বাট্টি’র নির্মাতা নিখিল আদভানির সাথে একদফা এ নিয়ে বসেছেনও আমির খান। গত মঙ্গলবার ভাগ্নের আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’ নিয়ে নির্মাতা আদভানির অফিসে বেশকিছুক্ষণ এসব বিষয় নিয়ে কথা বলেন আমির খান। কিভাবে ছবিটি নিয়ে এগিয়ে যেতে হবে সেসব বিষয় নিয়েও কথা বলেন তিনি। এ সময় তার সাথে স্ত্রী কিরণ রাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইমরান খান ও কঙ্গনা রানাউত জুটি অভিনীত নিখিল আদভানির আসন্ন ছবি ‘কাট্টি বাট্টি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আসছে সেপ্টেম্বর মাসের ১৮ তারিখে। আর ছবিটির পোস্ট প্রডাকশনের কাজে সরাসারি ভাগ্নের এই ছবিটিকে প্রমোট করবেন আমির খান।

