ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লোকাল ট্রেন নিয়ে স্মৃতিকাতর সোনাক্ষি

Link Copied!

sonakhsyবিনোদন ডেস্ক : বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন সোনাক্ষি সিনহা। এইসময়ে এসে একদিকে চলছে আসন্ন সিনেমা ‘আকিরা’র শ্যুটিং, আর অন্যদিকে টিভি শো ‘ইন্ডয়ান আইডল জুনিয়র’-এর বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি। আর সেখানেই লোকাল ট্রেনের প্রসঙ্গ উঠতেই স্মৃতিকাতর হয়ে গেলেন সোনাক্ষি!
সম্প্রতি দাবাঙ্গ খ্যাত অভিনেত্রী সোনাক্ষি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেন, আমি যখন কলেজে পড়তাম, সর্বশেষ তখন লোকাল ট্রেনে চড়েছিলাম। ভিলে পার্লে থেকে চার্চগেইট পর্যন্ত প্রায় সময়ই এই লোকাল ট্রেনে চড়েই কলেজে গিয়েছি। কারণ আমি জয় হিন্দ কলেজে পড়তাম। কিন্তু অনেকদিন পর আজ আবার আমি লোকাল ট্রেনে চড়লাম। তবে এটা ছিল ‘আকিরা’ ছবির শ্যুটিংয়ের জন্য। সারা রাত লোকাল ট্রেনে চড়ে শ্যুটিং করেছি।কিন্তু কলেজ লাইফের লোকাল ট্রেনের সাথে আজকেরটার অনেক পার্থক্য রযেছে। তখন যখন লোকাল ট্রেনে চড়তাম, তখন আমি একা ছিলাম।কিন্তু আজ যখন ট্রেনে চড়লাম তখন আমার সাথে প্রচুর সিকিউরিটি ছিল!
উল্লেখ্য, বর্তমানে সোনাক্ষি সিনহা অ্যাকশনধর্মী ছবি ‘আকিরা’ নিয়ে দারুণ ব্যস্ততা্র মধ্যে রযেছেন। ছবিটি ২০১১ সালে তামিল হিট ছবি ‘মৌনগুরু’-এর হিন্দি রিমেক। ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। ছবিটিতে সোনাক্ষি ছাড়াও অভিনয় করছেন কঙ্কনাসেন শর্মা, অনুরাগ কাশ্যপ এবং সোনাক্ষির বাবা শত্রুঘ্ন সিনহা।