ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সঙ্গে খেলা ‘স্পেশাল’: আজহার

Link Copied!

azhar-aliস্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ হলে উপমহাদেশের ভক্ত সমর্থকদের মাঝে অন্যরকম ছড়িয়ে পড়ে। বাদ যান না ক্রিকেটাররাও। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ আশা করেছিলেন, বছরের শেষদিকে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। এরপরই তুলে রাখতে চেয়েছিলেন সাদা পোষাক।
কিন্তু গুরুদাসপুরের সন্ত্রাসী হামলার ঘটনায় শঙ্কার মধ্যে পড়ে গেছে এই সিরিজ। ভারতীয় বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর বলে দিয়েছেন, সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।
এর আগে বহুবার এমন ঘটনায় পাক-ভারত ম্যাচ ভেস্তে গেছে। মাঠের বাইরের আঘাত মাঠের ক্রিকেটকে ক্ষতবিক্ষত করেছে। পাক-ভারত ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছে উপমহাদেশের অসংখ্য সমর্থক। পাশাপাশি বঞ্চিত হয়েছেন ক্রিকেটাররাও। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আজহার আলীর কাছে পাক-ভারত ম্যাচ মানে বিশেষ কিছু। তার মতে,‘ ক্রিকেটের জন্য পাকিস্তান এবং ভারত ম্যাচ দারুণ। আমরা খেলতে চাই। কারণ, ভারতের বিরুদ্ধে ভালো খেলা সব সময়ই ‘স্পেশাল’।’
কিন্ত দিনশেষে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না সেই সিদ্ধান্ত নেয় দু’দেশ। সেখানে ক্রিকেটারদের কিছু করার নেই। আজহার আলির ভাষায়, ‘এটা ক্রিকেট কর্তৃপক্ষ এবং সরকারের হাতে। আমরা যদি ভারতের সঙ্গে সিরিজ খেলতে পারি সেটা হবে দারুণ ব্যাপার।’
গুরুদাসপুরের ঘটনায় ভারত-পাকিস্তান দু’দেশের সরকারই উদ্বিগ্ন। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলন, ‘এটা এই মুহুর্তে বলা কঠিন ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে সিরিজ হচ্ছে কি না।  গুরুদাসপুরের ঘটনায় পরবর্তী ক’দিনের মধ্যে কী ঘটে তার ওপর নির্ভর করছে সবকিছু।’