ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু চত্বর

Link Copied!

CU-gateচট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি চত্বরের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত এ চত্বর স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।
চবির প্রশাসনিক ভবনের সামনেই বঙ্গবন্ধু প্রতিকৃতি সম্বলিত এ চত্বরটি স্থাপন করা হবে বলে জানিয়েছেন চবির রেজিস্ট্রার কামরুল হুদা।
তিনি বলেন, ‘চবির নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু প্রতিকৃতি সম্বলিত একটি চত্বর স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। আগামী ১৫ আগস্টের মধ্যে এ চত্বর নির্মাণের কাজ সম্পন্ন হবে। আশা করি শোক দিবসের অনুষ্ঠানটি আমরা নতুন নির্মিত চত্বরেই করতে পারবো।’
এদিকে বঙ্গবন্ধু প্রতিকৃতি সম্বলিত এ চত্বরটি স্থাপনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা। আর এর পুরো টাকা চবি কর্তৃপক্ষ বহন করবে বলে জানা গেছে।