তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লেজার রশ্মি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে জাপানের একদল বিজ্ঞানী। এটি ২ পেটাওয়াট পালসের। যেটাতে আছে ২ কোয়াড্রিলিয়ন ওয়াটস। বিজ্ঞানীরা এই লেজার রশ্মির নাম দিয়েছেন এলফেক্স (লেসার ফর ফাস্ট ইগনিশন এক্সপেরিমেন্টস)। এই লেজার রশ্মিটির দৈর্ঘ্য ৩০০ ফুট।
এই লেজার রশ্মিটির তৈরির জন্য কাজ করেছেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।
এই লেজার রশ্মিটি গতি এতই দ্রুত যে গন্তব্যে পৌঁছতে এটির মাত্র পিকোসেকেন্ডে সময় লাগে। যে ডিভাইসটি থেকে এই লেজার রশ্মিটি তৈরি হয় সেটিতে খুব একটি শক্তির প্রয়োজন হয় না। খুব কম ওয়াট পুড়িয়ে ডিভাইসটি শক্তিশালী এই রশ্মিটি তৈরি করতে সক্ষম।
বিজ্ঞানীরা পরীক্ষাগারে এটির শক্তি পরীক্ষা করতে গিয়ে দেখেছেন, এই লেজার রশ্মিটি এক সাঁড়ি কাচের মধ্য দিয়ে এটি দ্রুতই প্রবাহিত হতে পারে।
গবেষক দলের সদস্য ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনজি কাওয়ানাকা বলেন, ‘আমরা এই লেজারটির শক্তিমত্তা পরীক্ষায় নেমেছি। আমাদের লক্ষ্য হলো এই লেজারটি থেকে ১০ পোওয়াটস শক্তি উৎপাদন করা।’

