ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঐশ্বরিয়ার সাথে ইরানের সুপারস্টার গুলজার!

Link Copied!

gulzarবিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ভারত-ইরানিয়ান যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইরানের সুপারস্টার অভিনেতা মুহাম্মদ রেজা গুলজার, আর তার বিপরীতে অভিনয় করার কথা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। যদিও ছবিটির নির্মাতা ইরানের স্বনামধন্য নির্মাতা কোরবান মুহাম্মদ পুর।
জানা গেছে, ভারতীয় অর্থায়নে ইরানিয়ান ছবি ‘হাই-মুম্বাই’ নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে দুই দেশের দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে।
তেহরান টাইমস জানিয়েছে, ছবিটির সবকিছু চূড়ান্ত করতে আসছে আগস্টের ৭ তারিখে ইরান যাচ্ছেন ভারতীয় প্রযোজক নিহালানি। ছবিটি ভারতে মুক্তির বিষয়েও কথা বলবেন তিনি।
এর আগে নির্মাতা মুহাম্মদ পুর ঘোষণা দিয়েছিলেন যে, তার আসন্ন ছবিতে বলিউডের জনপ্রিয় ও বিশ্ব সুন্দরী খ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়াকে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা করছেন।
ছবিটির শ্যুটিং আসছে অক্টোবরের ৭ তারিখ থেকে মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। আর বাকীটুকু হবে ইরানেই। নির্মাতার ইচ্ছা ভারত-ইরানের এই যৌথ প্রযোজনার ছবিটি আসছে বছরের ৩৪ তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের জন্য ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করতে পারবেন। আর সেখানেই প্রথমবার প্রদর্শনেরও ব্যবস্থা করবেন।