বিনোদন ডেস্ক : মাত্র ১৭ বছর বয়সে আমেরিকান জনপ্রিয় র্যাপার ২৫ বছর বয়সী টায়গা’কে গোপনে বিয়ে করলেনে আরেক আমেরিকান স্বনামধন্য টিভিব্যক্তিত্ব ও মডেল কেইলি জেনার। এমন গুজবই চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে যখন তিনি অ্যাঙ্গেজমেন্ট রিং’ পরে মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুটো ছবি পোস্ট করেন!
জানা গেছে, গত সোমবার রাতে কেইলি তার ‘ওয়েডিং ফিঙ্গার’ পরিহিত দুটি ছবি পোস্ট করেন। ১৭ বছর বয়সী জনপ্রিয় রিয়েলিটি স্টার কেইলির বাঁ হাতের তৃতীয় আঙ্গুলে স্পষ্টভাবে হিরের আংটিটি সবাই দেখেন, এবং এরপরেই গুজব ছড়িয়ে পরে চারদিকে যে, কেইলি গোপনে বিয়ে করেছেন।
এমন গুজবকে আরো উস্কে দেন ক্যাথলিন, তিনি কেইলিকে উদ্দেশ করে বলেন, আমি জানি সে এখন বিবাহিত!
উল্লেখ্য, কেইলির সাথে আমেরিকান র্যাপার টা্য়গা’র অনেকদিন ধরেই সম্পর্ক চলছে। তবে তারা গোপনে বিয়ে করেছেন কিনা এ বিষয়টা ধুয়াশাচ্ছন্ন!

