বিনোদন ডেস্ক : ভিন্ন ধাঁচের ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করলেও এবার ভারতীয় মূল ধাঁচের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মেধাবী অভিনেত্রী রাধিকা আপ্তে।
বলিউডসহ একাধক ভাষায় এতদিন ছবি করে আসলেও সাম্প্রতিক সময়ে মাত্র ১৪ মিনিটের একটি বাংলা শর্ট ফিল্ম ‘অহল্যা’তে অভিনয় করে নতুন করে আবার সবার নজরে আসেন রাধিকা আপ্তে। আর এবার সরাসরি ভারতের দক্ষিণী ছবিতে পেলেন অভিনয়ের প্রস্তাব। শুধু তাই নয়, তার বিপরীতে থাকছেন ভারতের তুমুল জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত!
জানা গেছে, নাম ঠিক না হওয়া ছবিটির কাজ আসছে আগস্টেই শুরু হবে। আর এ ছবিতেই রজনীকান্তের বিপরীতে অভিনেত্রী রাধিকা আপ্তেকে ভাবছেন নির্মাতা পিএ রঞ্জিত। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ওই ফিল্ম ইউনিটের একটি বিশ্বস্তসূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, আসছে মাসেই মালশিয়াতে শ্যুটিংয়ের জন্য ছবির সেট করা হবে। ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করতে পারেন রাধিকা আপ্তে। যদিও এখনো সবকিছু চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, রাধিকা আপ্তে পুনের মেয়ে হলেও ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়। তিনি একাধিক কলকাতা বাংরা সিনেমায়ও অভিনয় করেছেন। কিন্তু এরআগে কখনো তাকে নাচ-গানের ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে রাধিকা হারাম, বাদলাপুর এবং হান্টার নামের অসাধারণ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির প্রতীক্ষায় আছে ভারতীয় মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে ‘মানঝি’ ছবিটি।
এখন দেখার বিষয় সত্যি সত্যিই কি রাধিকা আপ্তে মসল্লাদার ছবিতে অভিনয় করতে রাজি হন কি না!

