ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপূর্ব-শখের ‘জার্মোফোবিকম্যান’

Link Copied!

apurbo-shokবিনোদন ডেস্ক : মা আর ছোট ভাইকে নিয়ে অপুর সংসার। সে মেধাবী, ভালো চাকরী করে, কিন্তু তার প্রচণ্ড সুচিবায়ু সমস্যা। যেটা সে নিজে বুঝতে পারে না কিন্তু তাকে নিয়ে পরিবার খুব বিরক্ত। মা জোর করে অপুর বিয়ে দেয় এই ভেবে যে, হয়ত বিয়ের পর তার এসব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু বিয়ের পরও তার কোনো পরিবর্তন নেই। বরং নিজের পক্ষে হাজারটা যুক্তি দেখিয়ে এড়িয়ে যায় সে। বৌয়ের গায়ে হাত তুলতেও দ্বিধা করেনা। একসময় তার যন্ত্রনায় অতীষ্ঠ হয়ে বৌও তাকে ছেড়ে চলে যায়-এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘জার্মোফোবিকম্যান’।
মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, শখ, মুনিরা মিঠু প্রমুখ। ৩০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।