বিনোদন ডেস্ক : ক‘দিন ধরেই শোনা যাচ্ছিল ‘ফিফটি শেডস অব গ্রে’-এর পরের সিক্যুয়ালে থাকছেন ‘ম্যান অব স্টিল’ খ্যাত অভিনেতা হেনরি কেভিল। কিন্তু এমন খবরকে ‘গুজব’ বলে নিজেই উড়িয়ে দিলেন এই শক্তিশালী অভিনেতা।
জানা গেছে, ‘ফিফটি শেডস অফ গ্রে’র সিক্যুয়ালে থাকছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা হেনরি কেভিল। কিন্তু, সেই গুজব ওড়ালেন হেনরি নিজেই। হেনরি জানিয়েছেন, এমন ‘গুজব’ চারদিকে কিভাবে ছড়াচ্ছে তার জানা নেই। তবে যেভাবেই ছড়াক না কেন, এই বিষয়ে ‘ফিফটি শেডস অব গ্রে’র কারো সাথে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকও কথা হয়নি। এমন খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
গুজব ছিল ‘ফিফটি শেডস অব গ্রে’র পরের সিক্যুয়াল ‘ফিফটি শেডস ডার্কার’-এ অ্যানাস্টেশিয়া স্টিলের বস জ্যাক হাইডের ভূমিকায় অভিনয় করবেন হেনরি। তবে হেনরি বিষয়টি প্রত্যাখ্যান করায় এখনও পর্যন্ত জানা গেছে, ‘ফিফটি শেডস ডার্কার’-এ থাকছেন ডেমি ডরন্যান ও ড্যাকোটা জনসন।
উল্রেখ্য, হেনরি কেভিল বর্তমানে দারুণ ব্যস্ততার মধ্যে আছেন, আসছে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে তার ছবি ‘দ্য ম্যান ফ্রম ইউএনসিএল’। অন্যদিকে আসছে বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা তার অন্যতম ছবি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডাউন অব জাস্টিস’।

