তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখতে একটি প্রকল্পে মোবাইল ফোন অপারেটর রবি পৃষ্ঠপোষকতা করেছে। ফলে এখন থেকে পর্যটকরা বছরজুড়ে পরিচ্ছন্ন কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন।
সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা ঝড়ের পর পরিচ্ছন্নতা কর্মীরা মুহূর্তেই আবর্জনা সরিয়ে পর্যটকদের জন্য বঙ্গোপসাগরের সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ করে দেন।
সৈকত ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প ব্যবস্থাপনা কমিটি সমন্বয়ের ভিত্তিতে একযোগে কাজ করছে।
এ প্রকল্পে স্থানীয় ৬০ জন মানুষের কর্মস্থান হয়েছে। প্রকল্পটি তত্ত্বাবধান করছে অ্যাডফ্রেম নামে একটি বেসরকারি সংস্থা।

