তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী যখন স্যামসাং স্মার্টফোনের জয়জয়কার। ঠিক তখনই ভারতে স্যামসাংয়ের বাজার পড়তিতে। এ বছরের প্রথম প্রান্তিকে ভারতের বাজারে স্যামসাং শতকরা ৩.৩ ভাগ বাজার হারিয়েছে। সম্প্রতি এই তথ্য পরিবেশন করে হংকং ভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট’।
বাজার গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, এ বছরের প্রথম প্রান্তিকে ভারতের বাজারে স্যামসাংয়ের মার্কেট শেয়ার ছিল শতকরা ২৭.৮ ভাগ। এই মার্কেট শেয়ারের শতকরা ৩.৩ ভাগ কমেছে। এই অংশটুকু দখল করেছে ভারতের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার শতকরা ১৫.৩ ভাগ। যেটা প্রথম প্রান্তিকে শতকরা ১.৪ ভাগ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৭ শতাংশ।
গবেষণায় জানা যায়, মাইক্রোম্যাক্স তাদের বোল্ট সিরিজের নতুন স্মার্টফোন অনলাইনে বিক্রি করে বাজার চাঙ্গা করে ফেলেছে।
অন্যদিকে ভারতের দেশিয় মোবাইল ফোনের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না স্যামসাং। ফলে বাজার কিছুটা নিম্মমুখী হয়েছে।
ভারতের নিজস্ব স্মার্টফোনগুলোর দাম হাতের নাগালে। কিন্তু স্যামসাংয়ের স্মার্টফোনের বাজার দর চড়া। ফলে সেদেশের ক্রেতাদের টানতে পারছে না স্যামসাং।

