ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমী হামিদ এখন রাঁধুনী

Link Copied!

moushumi hamidবিনোদন ডেস্ক : দর্শক এতদিন মৌসুমী হামিদের অভিনয় দেখেছেন। দেখেছেন নাটকের বিভিন্ন চরিত্রে, বিভিন্ন সাজে, ঢংয়ে অভিনয় করতে। আবার দেখেছেন চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যেও। এবার জনপ্রিয় এই অভিনেত্রী দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। রন্ধন শিল্পী হিসেবে মৌসুমী হামিদকে দেখা যাবে জিটিভির ‘আজকের রান্না’ অনুষ্ঠানে।
সম্পূর্ন নতুন আঙ্গিকে জিটিভিতে প্রচারিত হচ্ছে  ‘আজকের রান্না’। এবারের পর্বে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ তার পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবেন।
‘আজকের রান্না’ অনুষ্ঠানটি আগামীকাল রাত ৯টা ১৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে। চৈতি ফারহানার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তুষার জামাল।