ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক নায়ক দুই নায়িকার চ্যালেঞ্জ ‘ব্ল্যাক মানি’

Link Copied!

black-moneyবিনোদন  ডেস্ক :  এটি এমন একটি চলচ্চিত্র যে চলচ্চিত্রটি নিয়ে চ্যালেঞ্জের মুখে আছেন চলচ্চিত্রটির নায়ক সাইমন সাদিক ও নায়িকা কেয়া ও মৌসুমী হামিদ। কেননা এ চলচ্চিত্রটিই বলে দেবে তাদের ক্যারিয়ার কোন পথে যাচ্ছে। এমনই তিন অভিনয়শিল্পীকে নিয়ে যিনি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তিনি সাফি উদ্দিন সাফি। নায়িকা কেয়ার অনেকদিন পর পর্দায় ফেরা। মৌসুমী হামিদের বড়পর্দায় প্রথম মুখোন্মোচন। ‘পোড়ামন’-এর পর ব্যাবসায়িকভাবে সফল চলচ্চিত্র উপহার দিতে না পারা নায়ক সাইমনের তো ঘুম হারাম। তাই ‘ব্ল্যাক মানি’ পরিবার আমন্ত্রণ জানালো গনমাধ্যমকর্মীদের।
অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে গোধূলী লগ্নে গুটি গুটি পায়ে হোটেল ভিক্টরির দিকে রওনা হলাম। সাতটার ঠিক কিছুক্ষন আগেই গন্তব্য স্থলে পৌঁছে গেলাম। যদিও সাতটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা। কিন্তু তারকাদের আগমন ঘটতে ঘটতে বেজে গেলো আটটা গড়িয়ে নয়টা ছুই ছুই! এরপর আয়োজন কক্ষে ঢুকতেই বড় একটি ব্যানার চোখে পড়লো যাতে লেখা রয়েছে,৭ আগষ্ট ব্লাকমানি ছবির শুভমুক্তি উপলক্ষে প্রীতি সম্মেলন। অনুষ্ঠানস্থলে তখনও গুটি দু-চারজন লোকের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। অন্যদিকে কক্ষের এককোনে সাউন্ড চেক ইনের কাজ চলছে। সময় গড়িয়ে রাত অন্ধকার আরো গাড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তারাদের আনাগোনাও। একে এক ছবির পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। শুরুতেই ‘ব্লাক মানি’ ছবির মূল নায়িকা কেয়ার মুখোমুখি হতে তিনি জানান, ‘নতুন করে অন্যরকম একটি অভিনয় জীবন ফিরে পেয়েছি। এ ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদ। এছাড়া আমি খুবই ভাগ্যবান। কারণ ‘আয়না কাহিনী’ ছবির পর দীর্ঘ বিরতি দিয়ে সাফি উদ্দিন সাফি ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করছি। তিনিতো একজন গুনী নির্মাতা। এছাড়া এখন অভিনয়ের ক্ষেত্রে একটু সচেতন হতে চাই। যে কাজগুলো করবো তার মধ্য দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নিতে চাই। বেশকিছু নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। আশাকরি খুব শীঘ্রই জানাতে পারবো’।
অন্যদিকে ছবির পরিচালক সাফি উদ্দিন সাফি এ প্রীতি সম্মেলনে সকলকে উপস্থিত হওয়ার জন্য শুরুতেই ধন্যবাদ জানান। তিনি বলেন, ছবির গল্পের প্রয়োজনে আমরা এ ছবিতে দুইজন নায়িকা নিয়েছি। ব্লাক মানি মানে কালো টাকা। সমাজে একজন কালো টাকা উপার্জনকারীর জীবনে কালো টাকা কিভাবে নেতিবাচক পরিবর্তন আনে তাই দেখানোর চেষ্টা করা হয়েছে এ ছবিতে। এছাড়া এ ছবিতে এমন কিছু লোকেশনে দৃশ্যধারণ করা হয়েছে এর আগে কখনো বাংলা চলচ্চিত্রে এ লোকেশনে দৃশ্যধারণ করা হয়নি। দর্শক আগে কখনো দেখেনি! এ ছবিটি গান গল্প লোকেশন এর দিক থেকে বেশ বৈচিত্রময়। ব্লাক মানি শিল্পের দিক থেকে ভিন্নরকম একটি ছবি’।
এদিকে ছবির নায়ক সাইমন সাদিক বলেন, অনেকদিন পর বড় একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। ‘পোড়ামন’ এরপর আমার আর সেরকম কোন বড় ব্যবসায়িক সফলতার দিক থেকে সেরকম কোন ছবি ছবি ছিলো না। এছাড়া ইতিমধ্যেই আমার অভিনীত সাতটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আমার দৃঢ় বিশ্বাস ব্লাক মানি চলচ্চিত্রের মধ্য দিয়ে আমার আগের অবস্থানে ফিরতে পারবো। আমিও ব্লাক মানি দুটোই চ্যালেঞ্জের মুখে। ছবির প্রচারনা ও প্রীতি সম্মেলনে ছবির পরিচালক নায়ক নায়িকা কলাকুশলীরাসহ আরও উপস্থিত ছিলেন কবির বকুল,শওকত আলী ইমন, কে এম আর মনজুর, ডিজে সোহেলসহ আরও অনেকে।
প্রীতি এ সম্মেলনের পুরো এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিনিয়র সিনেসাংবাদিক মো: আওলাদ হোসেন। এদিকে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন ছবির পার্শ্ব অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি আমার চলচ্চিত্রের ক্যারিয়ারে প্রথমবারেরমত দর্শকদের সামনে উপস্থিত হতে যাচ্ছি সবাই আমার জন্যে দোয়া করবেন। এছাড়া দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন’। চলচ্চিত্রটির সবকটি গান লিখবেন কবির বকুল, সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন, চিত্রগ্রহণে তপন আহমেদ। বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও কিশোর। আবদুল্লাহ জহির বাবুর কাহিনী সংলাপ নিয়ে নির্মিতব্য রোমান্টিক অ্যাকশন ছবি ব্ল্যাক মানি’র অন্যান্য চরিত্রে মিশা সওদাগরসহ প্রমুখ অভিনয় করেছেন।