ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘সালমান নয়, শাহরুখের সাথে আছি’

Link Copied!

kriti-shanonবিনোদন ডেস্ক : ক’দিন ধরেই বলিউডে গুজব শোনা যাচ্ছিল যে, সালমান খানের আসন্ন ছবি ‘সুলতান’-এ অভিনয় করছেন বলিউডের উঠতি আবেদনময়ী অভিনেত্রী কৃতি স্যানন। তবে এমন গুজবকে মিথ্যে বলে উড়িয়ে দিয়ে প্রথমবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি স্যানন।
জানা গেছে, ২৭ জুলাই ছিল ছিল টাইগার শ্রফের সাথে ‘হিরোপন্তি’র ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষিক্ত অভিনেত্রী কৃতি স্যাননের জন্মদিন। আর এদিনই তিনি সালমানের ‘সুলতান’-এ অভিনয় বিষয়ে প্রথমবার মুখ খুলেন। সুলতান-এ অভিনয় করছেন, এমন গুজবে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, ‘না, আমি মোটেও সুলতানের অংশ নই। আমি আছি শাহরুখের ছবি ‘দিলওয়ালে’-তে!’
‘সুলতান’-এ অভিনেত্রী কৃতি স্যাননের না থাকায় এখন অনেকেই করছেন অন্য হিসেব। কারণ সুলতানে সালমানের বিপরীতে দীপিকা ছাড়াও আনুশকা এবং কৃতির কথা ভাবা হয়েছিল। এরমধ্যে কৃতি সরাসরি বিষয়টি প্রত্যাখ্যান করায় প্রতিযোগিতায় আছেন শুধু একজনই। আর তিনি আনুশকা! এখন দেখার বিষয়, আনুশকাও কি এ ব্যাপারটি ‘গুজব’ বলে উড়িয়ে দেন কি না! ‍