ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীর্ষ আইটি সেবাদাতাদের নিয়ে হুয়াওয়ের নতুন প্লাটফর্ম

Link Copied!

huaweiতথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের ১১টি শীর্ষস্থানীয় ব্যাংকিং আইটি সেবাদাতাদের সঙ্গে নিয়ে ফাইন্যান্স ইন্ডাস্ট্রির জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম ইকোসিস্টেম স্থাপন করেছে হুয়াওয়ে। সম্প্রতি চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হুয়াওয়ের গ্লোবাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি (এফএসআই) সামিট ২০১৫ এ হুয়াওয়ে এই ঘোষণা দেয়।
উন্মুক্ত ইকোসিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠান এফএসআই সামিটে আয়োজিত হয়। উন্মুক্ত প্ল্যাটফর্ম ইকোসিস্টেমে অংশগ্রহণে ইচ্ছুক ৩০টিরও বেশি কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে হুয়াওয়ের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের মার্কেটিং অ্যান্ড সলিউশন্স প্রেসিডেন্ট ডেভিড হি বলেন, ‘হুয়াওয়ের বিজনেস ড্রিভেন আইসিটি ইনফ্রাস্ট্রাকচার(বিডিআইআই) মুলনীতি অনুযায়ী এই নতুন ইকোসিস্টেমটি ডিজাইন করা হয়েছে যেন এটি আর্থিক প্রতিষ্ঠানসমূহের আইটি ট্রান্সফর্মেশনে সহায়তা প্রদান করতে পারে।’
হুয়াওয়ের তৃতীয় গ্লোবাল এফএসআই সামিট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায়:
http://enterprise.huawei.com/topic/trade2015_en