তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিকল্প রিচার্জ চ্যানেল ‘রিচার্জ প্লাসে’ একটি প্রমোশনাল ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ২৩ আগস্ট পর্যন্ত ক্যাম্পেইনটি চলবে।
ক্যাম্পেইনের আওতায় রিচার্জ প্লাসের মাধ্যমে ২০০ টাকা রিচার্জ করলে বোনাস হিসাবে রবি-রবি ১০০ মিনিট টকটাইম ও ১০০টি এমএসএস এবং ১০০ টাকা রিচার্জে ৪০ মিনিট টকটাইম ও ৪০টি এসএমএস উপভোগ করতে পারবেন।
ক্যম্পেইনটির আকর্ষণীয় দিক হচ্ছে দেশের বাইরে অবস্থানরত যেকোনো বাংলাদেশি বিদেশ থেকে দেশে অবস্থানরত তার আপনজনের নম্বারে রিচার্জ করে এই বোনাস উপহার দিতে পারবেন।
অন্যদিকে একজন প্রবাসী যতবার ২০০ টাকা রিচার্জ করবেন ততবার আন্তর্জাতিক রিচার্জ পার্টনারের কাছ থেকে একটি রবি ব্র্যান্ডেড ক্যাপ উপহার পাবেন।
তবে ক্যাম্পেইনের আওতায় বোনাস উপভোগ করতে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (এমএফএস), অনলাইন ও আন্তর্জাতিক রিচার্জ পার্টনারের মাধ্যমে রিচার্জ করতে হবে।
২০০ টাকা রিচার্জে ৪ দিন (রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) এবং ১০০ টাকা রিচার্জে ৩ দিন (রাত ১২টা থেকে বিকাল ৫টা) বোনাসের মেয়াদ থাকবে।
রিচার্জের ৭২ ঘন্টার মধ্যে বোনাস মিনিটটি প্রদান করা হবে। *২২২*৩# ডায়াল করে বোনাস টক-টাইম এবং *২২২*১১# ডায়াল করে এসএমএসের ব্যালান্স জানা যাবে।
ইজিলোড, উদ্যোক্তা, কর্পোরেট, নিউ অ্যাকুইজেশন, উইন ব্যাক, ৩১, ৩৯, ৭৯ রিচার্জ অফার ও এসএমই সাবস্ক্রাইবার ছাড়া বাকি সব রবি প্রি-পেইড গ্রাহকরা বোনাসটি উপভোগ করতে পারবেন।
রিচার্জ প্লাসে সম্প্রতি ডাটা কেনার সুযোগ যোগ করেছে রবি। এর আগে ডিজিটাল প্লাটফর্মটি থেকে শুধু এয়ারটাইম রিচার্জ করা যেত। ইন্টারনেটের ক্রমবর্ধমান ব্যবহার এবং গ্রাহকদের পরিবর্তিত জীবনধারার প্রেক্ষিতে তাদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে রবি তাদের সুবিধাজনক ডিজিটাল রিচার্জ প্লাটফর্মে ডাটা কেনার ফিচারটি যোগ করেছে।
এখন ডাটা প্যাক কেনার জন্য রবি গ্রাহকদের আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই। রিচার্জ ডটরবি ডটকম ডটবিডি (recharge.robi.com.bd) সাইটটি ভিজিট করে তারা সহজেই এ প্রয়োজনটি মেটাতে পারেন।

