ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলোকচিত্রীর চোখে মুমূর্ষু ঢাকা

Link Copied!

dhakaবিনোদন ডেস্ক : ৩১ জুলাই রাজধানীর ধানমন্ডির গ্যালারি চিত্রক-এ শুরু হতে যাচ্ছে ‘আরবান কেওয়াস’ শিরোনামে ৫ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি এবং শেলটেক (প্রাঃ) লিমিটেড আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনীতে মোট ৩০ জন আলোকচিত্রীর মোট ৬৫টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীটি ৩১ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত চলবে।
আগামী ৩১ জুলাই বিকেল ৫টায় প্রদর্শনীটির উদ্বোধন করবেন বিশিষ্ট নগর ও শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত থাকবেন নগর-পরিকল্পনাবিদ ড.তৌফিক এম সেরাজ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী আবীর আবদুল্লাহ এ প্রদর্শনীর প্রধান বিচারক হিসেবে থাকছেন।
dhakaআয়োজকদের পক্ষ থেকে সাগর খান জানান, একসময়ের বাগান ও মসজিদের শহর হিসেবে খ্যাত ঢাকা আজ মরতে বসেছে! দূষণ, দখল ও মাত্রাতিরিক্ত জনসংখ্যা, সেই সঙ্গে অব্যবস্থাপনা অদক্ষতা ও দুর্নীতির কারণে প্রায় ৮শ বছরের পুরনো এ শহর ইতোমধ্যে বসবাসের অযোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এরপরও মুমূর্ষু ঢাকা কেমন আছে? মৃতপ্রায় এ ঢাকাকে আলোকচিত্রের দৃষ্টিতে দেখার প্রয়াস ‘আরবান কেওয়াস’।
2এছাড়াও প্রদর্শনীর শেষে আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা,দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩০ হাজার এবং ২০ হাজার টাকা। প্রদর্শনী শেষে প্রদর্শিত ছবিগুলো নিয়ে একটি ফটোবুক প্রকাশিত হবে।