ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশাল ব্যবধানেই হারলো পাকিস্তান

Link Copied!

pak-sriস্পোর্টস ডেস্ক : লক্ষ্য দেখেই ঘাবড়ে যাওয়ার কথা। পাকিস্তানের হলোও তাই। শ্রীলংকার ছুড়ে দেওয়া ৩৬৮ রানের বিশাল স্কোরের জবাব দিতে নেমে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। উল্টো চাপে পড়ে ৩৭.২ ওভারেই মাত্র ২০৩ রান করে অলআউট আজহার আলির দল। ফলে ১৬৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হলো পাকিস্তানকে। সিরিজ আগেই জিতে ফেলায় পাকিস্তানের পক্ষে ব্যবধান দাঁড়াল ৩-২।
হাম্বানতোতায় টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে শ্রীলংকা। ১১৬ রানের ইনিংস খেলেন ওপেনাার কুশল পেরেরা। দিলশানের সঙ্গে ওপেনিংয়েই গড়ে তোলেন ১৬৪ রানের জুটি।
৬২ রান করেন দিলশান। শেষ দিকে ঝড় তুলেছিলেন ম্যাথিউজ আর শ্রীবর্ধনে। ২৬ বলে ৫২ রান করেন শ্রীবর্ধনে। আর ৪০ ৭০ রান করেন ম্যাথিউজ। শেষ পর্যন্ত লংকানদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৩৬৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে পাকিস্তান। আজহার আলি আর আহমেদ শেহজাদ মিলে ৫১ রানের জুটি গড়লেও আর কেউ তেমন দাঁড়াতেই পারেনি। আজহার রানআউট হন ৩৫ রানে। সর্বোচ্চ ৩৭ রান করেন মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ রিজওয়ান করেন ২৯ রান এবং সরফরাজ আহমেদ করেন ২৭ রান।
লংকানদের মধ্যে সচিত্র সেনানায়েকে নেন ৩৯ রানে ৩ উইকেট। ২ উইকেট নেন থিসারা পেরেরা।