ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোমেরো এখন ম্যানইউর

Link Copied!

Romeroস্পোর্টস ডেস্ক : সার্জিও রোমেরো কেমন গোলরক্ষক? ২০১৪ বিশ্বকাপের আগে এই প্রশ্নটি শুনলে কেউই তাকে দশে তিন কিংবা চারের বেশি দিতো চাইতো না। কিন্তু ২০১৪ বিশ্বকাপ রোমেরোর টিআরপি বাড়িয়ে দিয়েছে কয়েকশগুণ। দুর্দান্ত, অসাধারণ- কোন গুনে তাকে গুনান্বিত করা যাবে না? মূলতঃ তখন থেকেই রোমেরোকে পেতে জাল বিছিয়েছিল ইউরোপের বড় ক্লাবগুলো। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের জালেই ধরা পড়লেন আর্জেন্টাইন এ গোলরক্ষক। এখন থেকে তিনি ম্যানইউর গোলপোস্টের নীচে দাঁড়াবেন।
ডেভিড ডি গিয়া রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন? সেই সম্ভাবনা বেশ অনেকটাই বাড়িয়ে দিল ম্যানইউতে সার্জিও রোমেরোর আগমন। রেড ডেভিলদের ডাচ কোচ লুইস ফন গাল বলেছিলেন, তারা ডি গিয়ার পরিবর্তিত খুঁজছেন। যদিও ডি গিয়াকে দলে রেখেই আর্জেন্টাইন এই গোলরক্ষককে তিন বছরের জন্য চুক্তি করিয়ে নিল ফন গালের দল। গত বিশ্বকাপে রোমেরোর দুর্দান্ত নৈপুন্যেই মূলতঃ ফাইনাল খেলতে পেরেছিল আর্জেন্টিনা।
২০১৩-১৪ মওসুমে ফরাসি ক্লাব মোনাকোয় খেলা রোমেরা বলছেন, ‘বিশ্বের বৃহত্তম ফুটবল ক্লাবে খেলার সুযোগ পেয়েছি। আমার স্বপ্নপূরণ হয়েছে। ফন গাল একজন অসাধারণ ম্যানেজার। ক্যারিয়ারের এই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’
ফন গালও রোমেরো প্রসঙ্গে উচ্চকিত। তিনি বলেন, ‘সার্জিও অত্যন্ত প্রতিভাবান একজন গোলরক্ষক। আমি এজেড আলকামারে থাকাকালীনই ওকে দেখেছিলাম৷সেসময় ওর বয়স অল্প ছিল৷কিন্ত গত বিশ্বকাপে আর্জেন্তিনার জার্সিতে দারুণ ফুটবল খেলেছে সের্জিও৷আমি নিশ্চিত ও এই ক্লাবেও দারুণ খেলবে৷’
এই মুহূর্তে ম্যান ইউতে ডি গিয়া, স্যাম জনস্টন, আন্দ্রে লিন্দেগার্ড ও ভিক্টর ভালদেস রয়েছেন পোস্টের নীচে দাঁড়ানোর জন্য। সেই তালিকায় পঞ্চম সংযোজন রোমেরো। এখন দেখার বিষয়, রোমেরো আসলে ডি গিয়ার বদলে এলেন কি না?