ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত সিরিজ খেলেই মিসবাহর অবসর!

Link Copied!

Misbah-ulস্পোর্টস ডেস্ক : বয়স তার ৪১ পার হয়ে গেছে। তারপরও টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন মিসবাহ-উল-হক। পাকিস্তান টেস্ট অধিনায়ককে ঘিরে একটা প্রশ্ন সবসময়ই ওঠে, কোথায় গিয়ে থামবেন তিনি? বিশ্বকাপে রঙিন পোষাকের ক্রিকেটকে বিদায় বলেছেন। মিসবাহ বিদায় জানিয়েছেন টি২০ ক্রিকেটও। তিনি নিজেও জানেন, আর খুব বেশিদিন সাদা পোষাকের ক্রিকেট চালিয়ে যেতে পারবেন না। তাই বিদায় নেওয়ার আগে পিটিআইকে মিসবাহ বলে দিলেন, তার শেষ ইচ্ছার কথা।
এ বছরের শেষের দিকে ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার কথা। যদিও সময়সূচির কিছুই চূড়ান্ত হয়নি। মিসবাহ’র ইচ্ছা যদি এই সিরিজ হয় তাহলে ওটাই হবে তার বিদায় সিরিজ, ‘ভালো করেই জানি, খুব বেশি ক্রিকেট আমি আর খেলতে পারবো না। হ্যাঁ, আমি কয়েকটি টেস্ট ম্যাচ খেলতে চাই। আমার কিছু পরিকল্পনাও আছে। যদি ভারতের বিপক্ষে সিরিজ হয় তাহলে আমি ওই সিরিজে খেলতে চাই। সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর  নেব এরপর। সুতরাং ভারত সিরিজই হতে পারে আমার শেষ।’
মিসবাহর মনে হচ্ছে, শুধু এক ফরম্যাটের ক্রিকেট চালিয়ে যাওয়া সহজ নয়। তাতে ধারাবাহিকতায় এক ধরণের বিচ্ছেদ পড়ে। যা টেস্টে পুরণ করা কঠিন হয়ে পড়ে,‘ আপনি যখন শুধু টেস্ট খেলবেন তখন ধারাবাহিক বিচ্ছেদের কারণে সেটা চ্যালেঞ্জ হবে। এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে। টেস্ট ক্রিকেট মোটেও সহজ নয়। এটা কঠিন’-বলেছেন মিসবাহ।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়েছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক। ৫২ টেস্টে ৪০০০ রানের পাশাপাশি ১৬২ ওয়ানডেতে মিসবাহ’র রান ৫১২২। সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে অনন্য অর্জন বলছেন তিনি। তৃতীয় টেস্টে চতুর্থ ইনিংসে ৩৭৭ রান তাড়া করে জিতেছে পাকিস্তান।
মিসবাহ বলছেন,‘ এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। শুধু তাই নয়, এটা সম্ভবত আমার আন্তর্জাতিক ক্যারিয়ারেই অনেক বড় অর্জন। চতুর্থ ইনিংসে ৩৭৭ রান তাড়া করে জয় পাওয়া সহজ ছিল না। তারওপর শ্রীলংকার বোলিং আক্রমনও ছিল দারুন। এটা ছিল তৃপ্তিদায়ক।’