ঢাকাSunday , 26 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৩ আগস্ট থেকে স্মার্টফোন ফেয়ার

Link Copied!

smartphone-fairতথ্যপ্রযুক্তি ডেস্ক : একই ছাদের নিচে স্মার্টফোন এবং ট্যাব নিয়ে ১৩ আগস্ট থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো-২০১৫।‘ চতুর্থবারের মত এই মেলার আয়োজন করছে এক্সপো মেকার।
এই মেলায় দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের হালআমলের স্মার্টফোন, ট্যাব এবং ল্যাপটপ পিসি নিয়ে হাজির হবে।
মেলায় তরুণ গেমারুদের নিয়ে গেমিং প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া, তথ্য-প্রযুক্তি খাতের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হবে।
স্মার্টফোন এবং ট্যাব এক্সপোর আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারে হেড অব অপারেশন্স নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, ডিজিটাল বাংলাদেশ তৈরির জন্য অন্যতম হাতিয়ার স্মার্ট ডিভাইস। কেননা, এসব ডিভাইসের মাধ্যমেই মানুষ এখন ইন্টারনেটে সংযুক্ত হচ্ছে। ইন্টারনেটকে জনপ্রিয় করার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে।
১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত মেলা চলবে।