বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে বর্তমান সময়ের নায়কদের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন আরেফিন শুভ। বিশেষ করে ‘ছুঁয়ে দিলে মন’ ছবির দর্শকপ্রিয়তার পরে তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ঢাকাই চলচ্চিত্রের অনেক পরিচালক। কিন্তু এতো গেল পুরনো খবর। নতুন খবর হলো আরেফিন শুভ এবার বিচারকের আসনে বসতে যাচ্ছেন। চ্যানেল আইয়ে প্রচারিত ছোটদের প্রতিযোগতামূলক গানের অনুষ্ঠান ‘ক্ষুদে গানরাজ’ এ অতিথি বিচারক হিসেবে থাকবেন তিনি। আগামী ২ আগষ্ট বিএফডিসিতে এ পর্বের দৃশ্যধারণ হবে। এছাড়া অনুষ্ঠানের প্রধান দুই বিচারক ফেরদৌস আরা ও এসআই টুটুল থাকবেন।
এ বিষয়ে আরেফিন শুভ বলেন, আমি নিজেকে অনেক ছোট মনে করি! এক কথায় বলতে পারেন বাচ্চাদের গান শুনতে যাবো। আমি নিজেও ক্ষুদে একজন শিল্পী। বিচার করার ক্ষমতাতো আমার নেই! প্রথমবারেরমত বিচারকের আসনে বসতে যাচ্ছেন কেমন লাগছে? হ্যাঁ এবারই কোন অনুষ্ঠানে বিচারক হিসেবে বসতে যাচ্ছি, জানি না কি হয়? এরপর তার মধ্যে আবার হলো ছোটদের অনুষ্ঠান। আশাকরি দারুণ একটি অভিজ্ঞতা হবে।
আরেফিন শুভ বর্তমানে মুসাফির, জেদী, ভ্রমর ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে সম্প্রতি তিনি মুসাফির ছবির কাজ শেষ করেছেন। বর্তমানে ছবিটি সম্পাদনার টেবিলে রয়েছে।

