ঢাকাSunday , 26 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলংকার উড়ন্ত সূচনা

Link Copied!

pereraস্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে আজহার আলির পাকিস্তান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক শ্রীলংকা। পানি বিরতির আগে এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৬ ওভারে বিনা উইকেটে ১১০ রান। কুশল পেরেরা ৬৬ ও দিলশান ৪০ রান নিয়ে ব্যাট করছেন।
অফ-ফর্মের কারণে পেসার লাসিথ মালিঙ্গাকে দল থেকে বাদ দিয়েছে শ্রীলংকা। ইনজুরির কারণে নুয়ান প্রদীপ এবং অফ-ফর্মের কারণে সাচিথ পাথিরানা শ্রীলংকা দল থেকে বাদ পড়েছেন। শেষ ম্যাচের জন্য লংকান একাদশে ঢুকলেন সাচিত্রা সেনানায়েক, থিসারা পেরেরা ও লাহিরু গোমেজ।
দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
দুর্দান্ত এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে লংকান তারকা তিলকারত্নে দিলশান। ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৫৫ রান করতে হবে দিলশানকে।
পাকিস্তান দল: আজহার আলি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, আনোয়ার আলি, ইয়াসির শাহ, রাহাত আলী, মোহাম্মদ ইরফান।
শ্রীলংকা দল: কুশল পেরেরা, তিলকরত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, আশান প্রিয়াঞ্জন, মিলিন্দা শ্রীবর্ধনে, সাচিত্রা সেনানায়েকে, থিসারা পেরেরা, লাহিরু গোমেজ ও সুরঙ্গা লাকমল।