ময়মনসিংহ প্রতিনিধি : গ্রীষ্মকালীন ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর রোববার খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান জানান, রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা যথা নিয়মে অনুষ্ঠিত হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গত ২১ জুলাই পর্যন্ত বন্ধ থাকার পর ২২ জুলাই থেকে যথা নিয়মেই চালু রয়েছে।
উল্লেখ্য, গ্রীষ্মকালীন অবকাশ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ ২১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষাণা করা হয়েছিল।

