ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্ঞান আনতে যুক্তরাষ্ট্র-কানাডায় যাচ্ছেন যবিপ্রবি উপাচার্য

Link Copied!

VC-Sattarযশোর প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার ১৫ দিনের এক সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছেন। তিনি এ সফরে দুটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের সহায়তায় ‘উচ্চ শিক্ষা মানোন্নায়ন প্রকল্পের’ উদ্যোগে একমাত্র উপাচার্য হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন।
সরকারের একটি উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলে আরো যাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রতিনিধি দলটি আজ শনিবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।
অধ্যাপক ড. আব্দুস সাত্তার তার এই সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।