ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলজি’র সেলফি ফোন

Link Copied!

lg phoneতথ্যপ্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি সম্প্রতি একটি ফ্লাগশিপ সেলফি স্মার্টফোন বাজারে ছেড়েছে। ফোনটির নাম ম্যাক্স। সেলফি তোলার জন্য ফোনটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে।
পাঁচ ইঞ্চি ডিসপ্লের এই স্মাটফোনটির রেজুলেশন ৪৮০x৮৫৪ পিক্সেল। এতে আছে ১.৩গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ রয়েছে।
এলজি ম্যাক্স স্মার্টফোনটির পেছনের ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। সেলফি তোলার জন্য সামনে আছে ৫ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরায় ফ্রন্ট ফেসিং ফ্লাশ এবং ফেস ডিটেকটিং প্রযু্ক্তি রয়েছে।
ডুয়েল সিমের এই ফোনটির ব্যাটারি ২৫৪০ মিলিঅ্যাম্পায়ারের। হোয়াইট, টাইটান এবং গোল্ড এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটি ২জি, ৩জি , ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে। এতে মাইক্রোইউএসবি স্লট রয়েছে।
ভারতের্ বাজারে স্মার্টফোনটির মূল্য ১০ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৩ হাজার ৩৪৩টাকা।