বিনোদন ডেস্ক : এতোদিন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে শুধুমাত্র বলিউডের রোমান্টিক বয় রণবীর কাপুরের প্রেমিকা রূপে জেনে আসলেও, এবার ক্যাটের প্রেমিকরূপে সন্ধান পাওয়া গেল বলিউডের আরেক হটেস্ট অভিনেতা বরুন ধাওয়ানের!
হ্যাঁ, সত্যি সত্যি না হলেও পর্দায় ত্রিভুজ প্রেমের গল্পে হাজির হচ্ছেন রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ এবং বরুন ধাওয়ান। ইয়াশ রাজের পরবর্তী ছবিতে ত্রিভুজ প্রেমের এক গল্পের চিত্রনাট্যে অভিনয় করার কথা রয়েছে বলিউডের এই হার্টথ্রব অভিনেতা ও অভিনেত্রীর।
জানা গেছে, সব ঠিক থাকলে ইয়াশ রাজের আগামী ছবিতে ক্যাট,রনবীর এবং বরুনকে ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করতে দেখা যাবে। বরুন ও বাস্তবের প্রেমিক রনবীরকে দেখা যাবে ক্যাটের প্রেমে হাবুডুবু খেতে। তবে শেষ পর্যন্ত ক্যাটের মন কে জয় করবে তা এখনও চূড়ান্ত হয়নি। ছবিটি সম্পর্কে আদিত্য চোপড়া শুধু তিনজনকে চুড়ান্ত করার বিষয়টি জানিয়েছেন, তবে শীঘ্রই ত্রিভুজ প্রেমের ছবিটি সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানা যায়।
উল্লেখ্য, বর্তমান সময়ে ক্যাট, রনবীর এবং বরুন ধাওয়ান তারা সকলেই তাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। বরুন ধাওয়ান শাহরুখের সাথে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ এবং ক্যাট-রনবীর ব্যস্ত আছেন অনুরাগ বসুর ছবি জাগা জাসুস ছবির শ্যুটিং নিয়ে। ছবিটি আগামী বছর ৩ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

