ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর জন্যই বাড়ি ছাড়ছেন ‍ঋত্বিক!

Link Copied!

hrittikবিনোদন ডেস্ক : নিজের পেশাদারিত্ব এবং ব্যক্তিগত জীবনে দায়িত্বশীল একজন মানুষ বলিউডের অন্যতম তারকা অভিনেতা ঋত্বিক রোশান। অথচ শোনা যাচ্ছে পরিবারের প্রতি দায়িত্ববান এই অভিনেতা মা-বাবা থেকে পৃথক হয়ে যাচ্ছেন!
বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বলিউডের প্রকাশিত খবরে বলা হয়েছে, স্ত্রী, সন্তান আর মা, বাবা নিয়ে ভালোই ছিলেন অভিনেতা ঋত্বিক রোশান। একেবারে যৌথ পরিবার যাকে বলে! অথচ দীর্ঘ সতের বছর প্রেম ও সংসার করার পর সুজান খানের সাথে সম্পর্ক ভাঙনের ফলে হঠাৎই থমকে যান অভিনেতা ঋত্বিক রোশান। ব্যক্তিগত জীবনে পড়ে এর বড় ধরণের প্রভাব। স্ত্রী ছেড়ে যাওয়ার ফলে নিজের পরিবার ছেড়ে একা একা বাস করার পরিকল্পনা করছেন ঋত্বিক।
জানা গেছে, স্ত্রী সুজান খান যখন ছিলেন, তখন পরিবারের সবেইকে নিয়ে একই ছাদের নিচে পৈতৃক বাড়িতে বাস করতেন ঋত্বিক রোশান। কিন্তু সম্প্রতি সুজান তাকে ছেড়ে যাওয়ায় নিজের পরিবার থেকে অন্যত্র বাস করার পরিকল্পনা করছেন তিনি। এমনকি যহুতে প্রাইম বীচের থার্ড ফ্লোরে থাকতেও নাকি আগ্রহ পোষণ করেছেন ঋত্বিক।
উল্লেখ্য, বর্তমানে আসন্ন ছবি ‘মাহেঞ্জো দা’রো’ শ্যুটিং করতে গুজরাটে ব্যস্ত আছেন ঋত্বিক। সেখান থেকে ফিরেই নাকি পরিবার ছেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন তিনি।