বিনোদন ডেস্ক : বিগ বি অমিতাভ বচ্চনের সাথে বলিউডের এ সময়ের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে বলে গুজব উঠেছে বলিউড পাড়ায়! ক’দিন আগেও যাদের একসাথে দেখা গেছে, অথচ এখন নাকি কারো মুখের ছায়া কেউ মারান না!
চলতি বছরে বলিউডের ব্যবসাসফল ছবিগুলোর একটি ‘পিকু’, যাতে অভিনয় করেছিলেন বিগ বি অমিতাভ এবং দীপিকা পাডুকোন। ওইসময় প্রমোশন এবং ছবির প্রচারণার জন্য তারা একসাথে ঘুরে বেড়ালেও ছবি মুক্তির পর থেকেই নাকি কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। গুজব উঠছে, ইয়াশ রাজের পরবর্তী ছবিতেও নাকি অমিতাভের জন্যই থাকছেন না দীপিকা। কারণ হিসেবে অনেকেই ওই ছবিতে অমিতাভের উপস্থিতিকেই দায়ী করেছেন! তাহলে কি সত্যিই বিগ বি’র সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে দীপিকা পাডুকোনের!
সম্প্রতি দীপিকা-অমিতাভ অভিনীত ব্যবসসফল ছবি ‘পিকু’র সাফল্যের পর এক বিশাল পার্টি দিয়েছিলেন দীপিকা। সেখানে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত থাকলেও অমিতাভ বচ্চনকে দাওয়াত করেননি দীপিকা। পরবর্তীতে দীপিকার অুনষ্ঠানে না আসার কারণ জানতে চাইলে অমিতাভ সংবাদ মাধ্যমকে সরাসরি বলেছিলেন যে, দীপিকা তাকে নিমন্ত্রণ করেনি বলেই সে অনুষ্ঠানে যাননি তিনি।
অমিতাভ বচ্চনের এমন সরল স্বীকারোক্তিই বলে দেয়, সত্যি সত্যিই বিগ বি’র সাথে মনমালিন্য হয়েছে দীপিকার!

