ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা টেস্টের দলে কোনো পরিবর্তন নেই

Link Copied!

Bangladeshস্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে কী অসাধারণ এক টেস্টই না শুরু করেছিল বাংলাদেশ! টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বসেছিল মুশফিকুর রহিমের দল। কিন্তু বৃষ্টির কারণে সেই টেস্ট ম্যাচই কি না অমীমাংসিতভাবেই হতাশাজনক পরিসমাপ্তি ঘটলো। বৃষ্টির কারণে টানা দুই দিনের খেলা ভেসে যাওয়ার পর ৫ম দিন লাঞ্চ বিরতির পর রেফারি ক্রিস ব্রড দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন। ফলে টেস্ট ড্র।
এবার টাইগারদের ঢাকা মিশন। ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩০ জুলাই মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে সফরকারী প্রোটিয়ারা। এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। চট্টগ্রাম টেস্টের জন্য দলে থাকা ১৪ ক্রিকেটারই থাকছেন ঢাকা টেস্টে।
বাংলাদেশ টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ শহিদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন লিখন এবং তাইজুল ইসলাম।