ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকড

Link Copied!

hakeসিলেট প্রতিনিধি : সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাকাদের কবলে পড়েছে। হ্যাকারা সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পর লিখেছে, পাকিস্তান জিন্দাবাদ।
গতকাল বুধবার হ্যাকাররা সাইটটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তবে, ওয়েবসাইটটি পুনরুদ্ধার করতে কাজ চলছে বলে শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে।
সিলেট শিক্ষাবোর্ডের পরিদর্শক মোস্তফা কামাল বলেন, গত বুধবার সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সাইট নির্মাণ করে দিয়েছিল জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে পাসওয়ার্ড এনে এটি পুনরুদ্ধারের কাজ চলছে।
শিক্ষাবোর্ড বুধবার হ্যাক হওয়ার দাবি করলেও একটি সূত্র জানিয়েছে গত ২০ জুলাই থেকে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।