তথ্যপ্রযুক্তি ডেস্ক : রোবট ‘এইবো’, ‘কিউট’ কিংবা ‘কিউরো’। এসবই প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনির তৈরি। সনি এবার আকাশ জয়ের সংকল্প করেছে। এজন্য প্রতিষ্ঠানটি ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, ড্রোন তৈরির জন্য সনি জাপানি কোম্পানি জেডএমপি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী জেডএমপি ‘সনি’ নামে ড্রোন তৈরি করে দেবে।
রোবট নিয়ন্ত্রণ, ছবি তোলা, ক্লাউড ভিত্তিক তথ্য প্রক্রিয়াকরণ এবং টেলিযোগাযোগ কাজে সনি এই ড্রোন ব্যবহার করবে।
অন্যদিকে সনি ড্রোনের মাধ্যমে এন্ট্রারপ্রাইজ কাস্টমারদের তদারক করা, জরিপকার্য পরিচালনা এবং পরিদর্শনের কাজও সম্পন্ন করবে।
ড্রোন তৈরির এই যৌথ প্রকল্পে সনির মালিকানা ৫১ ভাগ। অন্যদিকে ৪৯ ভাগ মালিকানা থাকবে উৎপাদনকারী প্রতিষ্ঠান জেডএমপি’র।
বিশেষায়িত এই ড্রোনে ভাট্রিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং প্রযুক্তি ব্যবহার করা হবে।
তবে সনি এই ড্রোন বাজারে বিক্রি করবে না ।

