ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজয়ের রানী এবার শ্রুতি হাসান

Link Copied!

Shruti-Hasanবিনোদন ডেস্ক : ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’, ‘দ্য ডার্টি পিকচার’-এর পরিচালক মিলন লুথরিয়া তাঁর পরবর্তী ছবি ‘বাদশাহ’-য় নায়িকা হিসাবে বেছে নিলেন শ্রুতি হাসনকে। চলচ্চিত্রটির নায়ক হিসেবে থাকছেন মিলনের ফেভারিট অজয় দেবগন। ফলে শাহরুখের পর অজয় হতে চলেছেন বলিউডের আরেক বাদশাহ। তাছাড়া অজয়ের সঙ্গে শ্রুতির এটাই প্রথম ছবি। রজত অরোরার কাহিনি নিয়ে তৈরি ‘বাদশাহ’-র বাকি কাস্টিং এখনও চলছে। ছবিতে থাকছেন আরও এক নারী-চরিত্র। তবে তাতে কে অভিনয় করবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। সবকিছু ঠিক ঠাক থাকলে ২০১৬তে মুক্তি পেতে পারে ‘বাদশাহ’।