বিনোদন ডেস্ক : ৪৬ বছর বয়সে এসেও একবারে অমলিন আমেরিকান অভিনেত্রী, সংগীত শিল্পী, বিনোদন তারকা ও প্রযোজক জেনিফার লোপেজ। ১৯৬৯ সালের ২৪ জুলাই আমেরিকায় জন্ম গ্রহন করেন তিনি। সেই হিসেবে তিনি ৪৬ বছরে পদার্পন করলেন। তবে তার আচার, আচরণ এবং দেখতে শুনতে এখনো তাকে ২৪ বছর বয়সী তরুণীর সাথে তুলনা করা চলে!
প্রতিবারই আড়ম্বরপূর্ণ পরিবেশে জন্মদিন উদযাপন করে আসলেও এবারের উদযাপনটা যেন আরো একটু আলাদা, আরো বেশী আড়ম্বরপূর্ণ। কারণ দীর্ঘ তিন বছর পর বাজারে আসছে তার বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘এ.কে.এ.’। অ্যালবামটির মধ্যে ‘আই লুহ ইয়া পাপি’ এবং ‘বুটি’ নামের দুটি মিউজিক ভিডিও ইতিমধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে।
উল্লেখ্য, জেনিফার ১৯৮৬ সালে ‘মাই লিটল গার্ল’ নামক ছবির ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করেন, যদিও তার অভিভাবকের মতে চরিত্রটি হিসপানিক হিসেবে অবাস্তব ছিল। ১৯৯১ সালে ‘ইন লিভিং কালার’ নামক অনুষ্ঠানে নাচের মাধ্যমে তিনি বিনোদন জগতে নিয়মিত হন। ১৯৯৭ সালে সেলেনা নামক চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মূল ভুমিকায় অবতীর্ন হন। তার পরের বছর ‘আউট অব সাইট’ চলচ্চিত্রে অভিনয় করে লোপেজ লাতিন আমেরিকার প্রথম অভিনেত্রি হিসেবে দশ লক্ষ ডলার পারিশ্রমিক পান। ১৯৯৯ সালে তার প্রথম গানের অ্যালবাম ‘অন দ্য ৬’ বের হবার পর তিনি অভিনয় জীবন থেকে সঙ্গীত জগতে সার্থকভাবে পদার্পন করেন। এবং এখনো পুরো সঙ্গীত জগত দাপিয়ে বেড়াচ্ছেন।

