ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার যুক্তরাষ্ট্রের ১৫ রাজ্যে ‘অচেনা হৃদয়’

Link Copied!

ochana-hridoyবিনোদন ডেস্ক : গত ২২ মে দেশজুড়ে মুক্তি পায় প্রসূন-ইমন অভিনীত ‘অচেনা হৃদয়’ ছবিটি। বাংলাদেশের পর এবার মার্কিন মুলুকের ১৫টি রাজ্যে ছবিটি মুক্তি দিতে চলেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।
আগামী ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে মুক্তি পাবে ‘অচেনা হৃদয়’। পর্যায়ক্রমে টেক্সাস, নিউইয়র্ক, ম্যাকলিনসহ ১৫টি অঙ্গরাজ্য ছবিটি প্রদর্শীত হবে বলে জানা গিয়েছে।
এস.আই খান পরিচালিত ‘অচেনা হৃদয়’ ছবিতে প্রসূন-ইমন ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, টাইগার রবি, শর্মিলী আহমেদ প্রমুখ। প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যে দর্শক হৃদয়ে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, দেশের বাইরে ‘অচেনা হৃদয়’ প্রর্দশনের ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন পরিচালক এস.আই খান। এর অংশ হিসেবে দেশে ছবিটি মুক্তি দেয়ার আগেই ইংরেজী সাব-টাইটেল করা হয়।