ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথিবী কাঁপাতে ফের ‘জুরাসিক ওয়ার্ল্ড’

Link Copied!

jurassicworldবিনোদন ডেস্ক : ফের আসছে চলতি বছরে ‘হলিউড সেরা’ সিনেমার স্বীকৃতি অর্জন করা ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর সিক্যুয়াল। ইউনিভার্সাল স্টুডিও ছবিটির সিক্যুয়াল নির্মাণের কথা ঘোষণা করে সবাইকে এমনটাই জানালেন।
জানা গেছে, ক্রিস প্র‌্যাট এবং ব্রেইস ডালাস হাওয়ার্ড ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর খ্যাতি নিয়ে ফের সিনে পর্দায় ফিরে আসছেন। সম্প্রতি ইউনিভার্সাল স্টুডিও ঘোষণার মাধ্যমে এমনটাই জানিয়েছেন জুরাসিক পার্ক –এর দর্শকদের। তবে জুরাসিক পার্ক ফ্র‌্যাঞ্চাইজের এই ছবিটি আসছে ২০১৮ সালের ২২ জুন মুক্তি পাবে বলে জানিয়েছে তারা।
তবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর নির্মাতা কলিন ট্রেভোরোকেই পরিচালনার দায়িত্ব দেয়া হবে কিনা, এ বিষয়ে কিছুই জানানো হয়নি। যদিও কলিনকে পরিচালনার দায়িত্ব না দেয়ার সম্ভাবনাই বেশী বলে জানিয়েছে হলিউডরিপোর্টার.কম।
জুরাসিক পার্কের ফ্রাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিটি চলতি মাসের জুনে সিনে পর্দায় মুক্তি পায়। ছবিটি ইতিমধ্যে বিশ্বের তৃতীয় ব্যবসাসফল ছবি হিসেবে নাম লিখিয়েছে। এর আগে শুধু জেমস ক্যামেরনের ছবি অবতার এবং টাইটানিক রয়েছে। ছবিটি এখনো যে পরিমানে বিশ্বব্যাপী চলছে, তাতে ধারণা করা হচ্ছে হয়তো শীঘ্রই ক্যামেরনকেও ছাড়িয়ে প্রথম স্থান দখল নিবে ‘জুরাসিক ওয়ার্ল্ড’।
উল্লেখ্য, ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবিটির সিক্যুয়ালে প্রধান প্রযোজক হিসেবে আসছেন মেধাবী নির্মাতা এবং অন্যতম প্রযোজক স্টিভেন স্পিলবার্গ।