ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ‘এ’ দলে কোহলি!

Link Copied!

kohliস্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফর দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার তিন টেস্টের সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা করা হয়েছে। টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। তার আগে ভারতের টেস্ট অধিনায়ক নিজের পুরনো ফর্ম ফিরে পেতে ভারত ‘এ’ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ২৯ জুলাই চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি।
‘এ’ দলে খেলার কারণ, ভারতের বাংলাদেশ বিপর্যয়ে রানের মধ্যে ছিলেন না বিরাট। এরপর জিম্বাবুয়ে সফরে না গিয়ে ছিলেন বিশ্রামে। ফলে লংকা সফরের আগে প্রস্তুতিটা ভালোভাবে সারতেই বিরাটের এই সিদ্ধান্ত। যেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা।
শ্রীলংকা সফরের আগে সোস্যাল মিডিয়ায় ভক্ত-সমর্থকদের পাশে থাকারও আহবান জানিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক। তিন টেস্টের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১২-১৬ আগষ্ট গলেতে।  কলম্বোর পি সারা ওভালে দ্বিতীয় টেস্ট হবে ২০-২৪ আগষ্ট। তৃতীয় এবং শেষ টেস্ট হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৮ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর।
টেস্ট ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর কোহলির প্রথম সফর ছিল বাংলাদেশে। ফতুল্লায় একমাত্র টেস্টটি ড্র হয়। অবশ্য এই ড্রয়ের পেছনে বড় ভূমিকা ছিল বৃষ্টির। এবার প্রথমবার কোহলির নেতৃত্বে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা যাচ্ছে ভারত।