বিনোদন ডেস্ক : টানা পাঁচ বছরের বিরতি শেষে সংগীতের ভুবনে আবারো ফিরে এসেছেন মিলা। জি সিরিজের ব্যানারে নতুন পাঁচটি গানের মিউজিক ভিডিও নিয়ে ‘আনসেন্সরড’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। অ্যালবামের সবগুলো গানের কথা-সুর-সংগীতায়োজনও করেছেন মিলা নিজেই। কিন্তু অ্যালবামটি প্রকাশের পরপরই এর একটি গানের বিরুদ্ধে সুর নকলের অভিযোগ উঠেছে।
ঈদ উপলক্ষ্যে নতুন পাঁচটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন মিলা। জি সিরিজের ব্যানারে প্রকাশিত অ্যালবামটির শিরোনাম ‘আনসেন্সরড’। অ্যালবামটিতে মোট পাঁচটি গান রয়েছে, গানগুলো হলো ‘ঈশ্বর’, ‘নাচো’, ‘আনমোনা’, ‘টোনা’ ও ‘অ্যাই সালা’।
এদিকে অভিযোগ উঠেছে, ‘নাচো’ শিরোনামের গানটি রোমানিয়ান ব্যান্ড একসেন্টের ‘দেটস্ মাই নেইম’ গানটির সুরের সঙ্গে অনেকটাই মিলে গেছে। যা ২০০৯ সালে সিংগ্যাল ট্র্যাক হিসেবে প্রকাশ করা হয়।
এদিকে গত ১৭ তারিখ মিলা ‘নাচো’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন মিলা। মিউজিক ভিডিওতে মিলা আবার তার স্বরূপে ফিরে এসেছেন। রূপবান মিলা-ভক্তদের মনেও নতুন করে গানটি দোলা দিতে সমর্থ হয়। প্রশংসিত হয় মিলার নতুনরূপে ফিরে আসা। কিন্তু নকলের এ অভিযোগ কিভাবে অস্বীকার করবেন মিলা? নাকি মিলার অবচেতনেই ঘটেছে এমনটি?

