ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর

Link Copied!

Jubayerস্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন। দক্ষিণ আফ্রিকার করা ২৪৮ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩২৬ রানে। এতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন রেকর্ডই হয়ে গেছে টাইগারদের। টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের এটাই সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। সঙ্গে প্রথমবারের মতো কোনো ইনিংসে তিন শতাধিক রানের রেকর্ডও। আগের রেকর্ডটি ছিল ২৫৯ রানের। ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি চট্টগ্রামেই এই রান করেছিল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা মানেই যেন বাংলাদেশের অবধারিতভাবে কিছু লজ্জার সঙ্গী হওয়া! দুই দলের মধ্যকার আগের ৮টি টেস্টের পরিসংখ্যান সেই কথাই বলে; ৮টিতেই বাজেভাবে হার, ব্যক্তিগত পারফরম্যান্স তেমন আহামরি কিছু নয়। তবে অতীতের সেই লজ্জার ইতিহাস পাল্টে গিয়েছে চলমান চট্টগ্রাম টেস্টে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের অনেক রেকর্ডই নতুন করে লেখা হয়েছে।
বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩২৬ রানে। ফলে এই প্রথম কোনো টেস্টে (ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিড নেওয়ার গর্ব সঙ্গী হয়েছে বাংলাদেশের। এর আগে আরেকটি টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে লিড পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকানরা।
বাংলাদেশের ইনিংসে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিন ব্যাটসম্যান; তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। এই প্রথম প্রোটিয়াদের বিপক্ষে কোনো ইনিংসে এক সঙ্গে বাংলাদেশের তিন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করার কৃতিত্বও দেখিয়েছেন।