ঢাকাThursday , 23 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিয়াইন নদীতে কবি নজরুলের ২ ছাত্র এখনো নিখোঁজ

Link Copied!

Waterসিলেট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন ঢাকার কবি নজরুল কলেজের দুই শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নিখোঁজ হন তারা।
কিন্তু আজ বৃহস্পতিবার দুপুড় আড়াইটা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান।
তিনি জানান, ফায়র সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ শিক্ষার্থীর নাম হলো- ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ অন্তর ও সোহাগ ঘোষ। তারা দু’জনই একাদশ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ঈদের ছুটিদে ঢাকার কবি নজরুল কলেজ থেকে চারজন শিক্ষার্থী জাফলং বেড়াতে আসে। বুধবার বিকেল ৪টার দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্টে গোসল করতে নেমে আব্দুল্লাহ ও সোহাগ নিখোঁজ হয়।
আব্দুল্লাহ অন্তরের বাবার নাম মো. ছানা উল্লাহ ও সোহাগ ঘোষের বাবার নাম সাকের ঘোষ। তারা ঢাকার ওয়ারী বনগ্রাম এলাকার বাসিন্দা।