ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসুসের ৪ জিবি র‌্যামের স্মার্টফোন

Link Copied!

asusতথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে মাল্টিটাস্কিং এবং স্বাচ্ছন্দ্যে গেমস খেলার জন্য ৪ জিবি র‌্যামের একটি স্মার্টফোন আনছে আসুস। এটির মডেল আসুস জেনফোন ২।
এতে থাকছে পাওয়ার ভিআর ৬৪৩০ চিপ। এটির স্প্রিড ৫৩৩ মেগাহার্টজ। উন্নততর গ্রাফিক্স দেখার জন্য এতে আরও আছে ওপেনজিএল৩.২।
এটির ডিসপ্লে ফুল এইচডি আইপিএস। ডিসপ্লে থেকে ১৭৮ ডিগ্রি অ্যাংগেলে ছবি এবং ভিডিও দেখা যাবে। স্মার্টফোনটিতে থ্রিজি এবং ফোর জি নেটওয়ার্ক সমর্থন করে।
এতে অ্যানড্রয়েডের হালনাগাদ ভার্সনের মডিফাইড ভার্সন জেনইউআই অপারেটিং সিস্টেম রয়েছে।
স্মার্টফোনটিতে আসুসের নিজস্ব ক্যামেরা পিক্সেল মাস্টার ২.০ থাকছে। ফোনটির পেছনে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল। এটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ারের।
ভারতের বাজারে স্মার্টফোনটির মূল্য ১৮ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ২৩ হাজার টাকা।