ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিলাসবহুল গাড়িতে নোকিয়ার হেয়ার ম্যাপ!

Link Copied!

nokiaতথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন থেকে বিলাসবহুল গাড়িতে নোকিয়ার হেয়ার ম্যাপের সুবিধা পাওয়া যাবে। কেননা, যৌথভাবে নোকিয়ার হেয়ার ম্যাপ কিনে নিয়েছে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেইমলার, বিএমডব্লিউ এবং অডি। হেয়ার ম্যাপের মূল্য বাবদ প্রতিষ্ঠান তিনটির খরচ হয়েছে ২৭২ কোটি ডলার। হেয়ার ম্যাপ এখন এসব গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদিত গাড়িতে সড়কের অবস্থান দেখানোর জন্য ব্যবহৃত হবে।
জামার্নির ম্যানেজার নামের একটি পত্রিকা জানিয়েছে, নোকিয়া তাদের হেয়ার ম্যাপ বিক্রির জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছিল। এজন্য তারা একটি নিলামও ডাকে। নিলামে অনেকগুলো প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এরমধ্যে চড়া দাম দিয়ে ডেইমলার, বিএমডব্লিউ এবং অডি হেয়ার ম্যাপের মালিকানা পায়।
অনলাইনে ২০০টির বেশি দেশের সড়ক-মহাসড়কের মানচিত্র রয়েছে হেয়ার ম্যাপে। এটি অনেকটা গুগলের স্ট্রিট ভিউয়ারের মতই। গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান তিনটি এই ম্যাপ তাদের হালনাগাদ গাড়ি গুলো ব্যবহার করবে।
তবে এ ব্যাপারে হেয়ার ম্যাপের ক্রেতা এবং নোকিয়া কেনো ধরনের মন্তব্য করেনি।