ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট আনছে নোকিয়া

Link Copied!

nokiaতথ্যপ্রযুক্তি ডেস্ক : ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট (ভিআর) এর জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভিআর হেডসেট তৈরির প্রতিযোগিতা শুরু করেছে। গুগল, ফেসবুক ইতোমধ্যে তাদের ভিআর ডিভাইস জনসম্মুখে প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় নোকিয়া ভিআর হেডসেট উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট ডটকম জানিয়েছে, আগামী সপ্তাহেই নোকিয়া তাদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট জনসম্মুখে উপস্থাপন করবে। এটি হবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মত বর্তমান দুনিয়ার টেকনোলজি ট্রেন্ডের মধ্যে অন্যতম ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে নিত্যনতুন ফিচার যুক্ত করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় নোকিয়া সবার আগে থাকতে চায়।
নোকিয়া তাদের মোবাইল ফোনের ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রির পর নতুন নতুন উদ্ভাবন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের সামনে হাজির হতে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় বিশেষ কিছু ফিচার নিয়ে হাজির হচ্ছে নোকিয়ার ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
তবে এ বিষয়ে নোকিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।