ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘চ্যাপলিন’ হচ্ছেন বিদ্যা!

Link Copied!

Bidyaবিনোদন ডেস্ক : অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে বলিডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী বিদ্যা বালানের! তিনি সত্যি সত্যি কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা স্যার চার্লি চ্যাপলিনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
চ্যাপলিনের প্রতি আগে থেকেই এক ধরণের ভক্তি ও শ্রদ্ধা ছিল অভিনেত্রী বিদ্যা বালানের। তাঁর অভিনয় তাকে মুগ্ধ করতো। এমনকি চ্যাপলিনের সব ছবিই তার দেখা। সুযোগ খুঁজছিলেন চ্যাপলিনকে নিয়ে কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করার। ক’দিন আগে ভারতে চ্যাপলিনের প্রদর্শনীতেও বিদ্যার উপস্থিতি ছিল সরব। এমনকি ‘ফিল্ম ফেয়ার’-এর একটি ম্যাগাজিনের প্রচ্ছদেও তিনি চ্যাপলিন সেজেছিলেন। কিন্তু এবার সত্যি সত্যি সে সুযোগ এসে গেল বিদ্যার ক্যারিয়ারে।
হ্যাঁ, জানা গেছে মালায়লাম নির্মাতা আর শরৎ হিন্দিতে নির্মাণ করতে যাচ্ছেন চ্যাপলিনের একটি ছবি। আর সে ছবিতে চ্যাপলিনের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী বিদ্যা বালানকে।
উল্লেখ্য, বিদ্যা বালানও স্বপ্নের মানুষের এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেজায় খুশি, বেশ উত্তেজিতও তিনি। এর আগে চ্যাপলিনের চরিত্রে ‘মিস্টার ইন্ডিয়া’ নামের একটি ছবিতে শ্রীদেবীকে দেখা গিয়েছিল।