ঢাকাWednesday , 22 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্তান ধারণে এখনই প্রস্তুত নন কারিনা!

Link Copied!

kareenaবিনোদন ডেস্ক : প্রায় তিন বছর হতে চললো বিয়ে করেছেন বলিউড সুপারস্টার অভিনেত্রী কারিনা কাপুর; তাই বলে এখনই সন্তান নিতে প্রস্তুত নন বলে জানালেন এই অভিনেত্রী।
জানা গেছে, ক’দিন ধরেই কারিনা সন্তান সম্ভবা, এমন গুজব চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছিল। সম্প্রতি সেই বিষয়ে মুখ খুললেন তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, অভিনয়টা আমার শরীরের সাথে মিশে আছে, আশি বছর পর্যন্ত আমি অভিনয়টা চালিয়ে যেতে চাই। এই সময়ে এসে আমি সন্তান ধারণের জন্য প্রস্তুত নই। মাতৃত্ব বরণ করে নেয়ার জন্য আমি প্রস্তুত, তবে তা এখনই নয়। আর এটাতো লোকানোরও কিছু নেই। এসব নিয়ে গুজবতো স্রেফ হাস্যকর একটা বিষয়।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে ১৭ জুলাই মুক্তি পেয়েছে কারিনা কাপুর অভিনীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। মুক্তির পর থেকেই ছবিটি সাফল্যের ছোঁয়ায় ভাসছে।, সেই সাথে বক্স অফিসও রেখেছে দুর্দান্ত চাঙ্গা করে। ছবিতে কারিনা কাপুর ছাড়াও অভিনয় করেছেন সালমান খান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।