স্পোর্টস ডেস্ক : ঢাকার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওয়ানডেতে ম্যাচটিতে গ্যালারিতে তিল-ধারণের জায়গাও ছিল না। কিন্তু মঙ্গলবার প্রথম টেস্টের প্রথম দিনে গ্যালারিতে দর্শক ছিল হাতে গোনা। তবে টেস্ট র্যাঙ্কিয়ের এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ২৪৮ রানে বেঁধে ফেলায় চট্টগ্রাম টেস্ট ম্যাচ দেখার আগ্রহ স্থানীয় দর্শকদের কয়েকগুন বেড়ে যায়।
আগেরদিন (মঙ্গলবার) রোদ্য-উজ্বল আবহাওয়া সত্ত্বেও প্রথম দিন খুব একটা মাঠ-মুখো হননি দর্শকরা। কিন্তু চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। বুধবার সকাল থেকে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে ঘরের ছেলে তামিমের ব্যাটিং দেখতে মাঠে ভিড় জমাতে শুরু করেন দর্শকরা।
আরেদিন যেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পশ্চিম গ্যালারির জায়ান্ট স্ক্রিনের দুই পার্শ্বে বসার জন্য দর্শকদের বিশেষ ব্যবস্তাও করা হয়েছিল। কারণ এখানে বসে যারা খেলা উপভোগ করবেন তাদের মাথার ওপর টনানো হয়েছিল ছামিয়ানা। কিন্তু তারপরও এই দুটো জায়গা প্রায় দর্শক-শূন্য ছিল। শত চেষ্টায় এখানে ছিল না উল্লেখযোগ্য দর্শক।
অথচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পূর্ব-পার্শ্বের গ্যালারিতে ছিল না কোনো টিনের ছাউনি কিংবা ত্রিপল। তারপরও বুধবার সকাল থেকে এ পার্শ্বের গ্যালারিগুলোতে দিন বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়ছে দর্শকও। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগ থেকে পূর্ব-পাশ্বের গ্যালারিগুলো আস্তে-আস্তে পরিপূর্ণ করে ফেলছেন ক্রিকেটপ্রেমীরা। বলা চলে দর্শকে টইটুম্বুর করছে পূর্ব-পাশ্বের গ্যালারি।

